বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
20 C
Dhaka

৪র্থ বারের মতো ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলো বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: শক্তিশালী ডিজিটাল অর্থনীতি বিনির্মাণে ও আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে অবদান রাখার স্বীকৃতি হিসেবে টানা ৪র্থ বারের মতো ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডিজিটাল বিজনেস ২০২৩-২৪’ অ্যাওয়ার্ড পেলো দেশের বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান বিকাশ। এবার ‘লিডিং বাই রেজিলিয়েন্স’ শিরোনামে আয়োজিত মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডের ষষ্ঠ সংস্করণে ২০২৩-২৪ অর্থবছরে আর্থিক লেনদেনে অবদানের ভিত্তিতে ১৮টি ক্যাটাগরিতে ২৬টি বিজয়ী প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়।

- Advertisement -

শনিবার (১৬ নভেম্বর ২০২৪) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বিকাশ-এর চিফ কাস্টমার সার্ভিস অফিসার নিশাত রহমান। এসময় মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বিকাশ-এর হেড অফ ব্যাংকিং পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস আদনান কবির রকি এবং হেড অফ বিকাশ সেন্টার শাকের বিন খোরশেদ উপস্থিত ছিলেন।

গ্রাহকসেবার উন্নয়ন এবং জরুরি আর্থিক সেবা দেশের প্রতিটি প্রান্তে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে নিয়মিত প্রযুক্তিগত উদ্ভাবন করে আসছে বিকাশ। নিরাপদ ও সময়সাশ্রয়ী এসব ডিজিটাল আর্থিক সেবা দিয়ে গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতাও এনেছে বিকাশ। আর তাই দেশের মানুষের কাছে ডিজিটাল অর্থ লেনদেনের সমার্থক শব্দ হয়ে উঠেছে বিকাশ।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশজুড়ে বাংলালিংকের ওয়াই-ফাই কলিং চালু

টেকভিশন২৪ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিও ওয়াই-ফাই)...

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান...

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও...

সর্বশেষ

স্যাটেলাইট কল ও মেসেজিং প্রযুক্তি আনছে ইনফিনিক্স

বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স সিইএস ২০২৬-এ তাদের সর্বশেষ মোবাইল...

স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে...

২৮ জানুয়ারি থেকে শুরু ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক...

জাতীয় ডাটা সেন্টারে জিপিইউ ক্লাউড ও পিএএএস চালু

টেকভিশন২৪ ডেস্ক: বিডিসেট প্রকল্পের আওতায় দীর্ঘদিন অব্যবহৃত উন্নত গ্রাফিক্স...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img