মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ণ
15 C
Dhaka

১৯ ফেব্রুয়ারি ঢাকায় হোস্টিং সামিট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের হোস্টিং ইন্ডাস্ট্রি’র সামগ্রিক উন্নয়নের লক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি (বুধবার) ৭ম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে হোস্টিং সামিট ২০২৫। প্রতিবছর দেশের ওয়েব হোস্টিং এর সার্বিক উন্নতি, সম্ভাবনা এবং বিভিন্ন প্রতিবন্ধকতা ও তার সমাধান নিয়ে সামিট অনুষ্ঠিত হয়। দেশের অন্যতম হোস্টিং প্রতিষ্ঠান আলফা নেটের উদ্যোগে এ বছর ঢাকার হোটেল রিজেন্সি অ্যান্ড রিসোর্টে এই সামিটের আয়োজন করা হয়েছে।

- Advertisement -

এবছর উল্লেখযোগ্য অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত থাকবেন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বিটিআরসি, বিটিসিএল, বেসিস, ই-ক্যাব, সিসপ্যাব, বাক্কো ও আইএসপিএবির প্রতিনিধিবৃন্দ। সামিটে আরও উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রযুক্তিবিদ এবং প্রযুক্তি উদ্যোক্তা আবু সুফিয়ান হায়দার। এছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় ৩০টির অধিক হোস্টিং কোম্পানীর প্রধান নির্বাহী ও প্রযুক্তি কর্মকর্তাগণ উক্ত সামিটটিতে অংশগ্রহণ করবেন।

এ বিষয়ে সামিটটির আহ্বায়ক মোঃ একরামুল হায়দার বলেন এই বছরে সামিটে অবকাঠামো, এআই, সাইবার নিরাপত্তা এবং কর্মশক্তি উন্নয়নের উপর বিশদ আলোচনা করা হবে। এছাড়াও এই সেক্টরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বৃন্দ ওয়েব হোস্টিং কোম্পানিগুলোর বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং অন্তরায়গুলো নিয়ে আলোচনা করবেন এবং হোস্টিং শিল্পের জন্য দেশীয় ও আন্তর্জাতিক বাজার উন্নয়নের লক্ষে কর্ম পরিকল্পনা প্রণয়ন করবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান...

২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি সার্চ...

প্রাইম গ্রাহকদের জন্য গ্রামীণফোনের ফ্যামিলি প্যাক চালু

টেকভিশন২৪ ডেস্ক: পোস্টপেইড সংযোগ ব্যবহারকারী প্রাইম গ্রাহক ও তাদের...

সর্বশেষ

বিশ্বসেরার কাতারে ফের বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান

টেকভিশন২৪ ডেস্ক: মালয়েশিয়াভিত্তিক বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান...

দেশজুড়ে বাংলালিংকের ওয়াই-ফাই কলিং চালু

টেকভিশন২৪ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিও ওয়াই-ফাই)...

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও...

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img