রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ণ
19 C
Dhaka

৭ টেলিকম প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক:  মেয়াদোত্তীর্ণ সাত টেলিকম প্রতিষ্ঠানের পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। সোমবার (২০ জানুয়ারি) বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -

লাইসেন্স বাতিল হওয়া সাত প্রতিষ্ঠান হচ্ছে টেলিবার্তা লিমিটেড, র‍্যাংকস টেলিকম লিমিটেড, ন্যাশনাল টেলিকম লিমিটেড, বাংলা ফোন লিমিটেড, ওয়েসটেক লিমিটেড, ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড ও ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত সাতটি প্রতিষ্ঠানের ‘লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং প্রতিষ্ঠানসমূহ কর্তৃক নবায়নের জন্য আবেদন না করায় সেগুলোর লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হিসেবে বাতিল করা হলো।

সুতরাং বাতিলকৃত লাইসেন্সের অধীনে যেকোনও কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ, বলা হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়া বাতিলকৃত লাইসেন্সের মূল সনদ কমিশন বরাবর জমা প্রদানসহ কমিশনের সমুদয় পাওনা বকেয়া (যদি থাকে) আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

৮ ডিসেম্বর শুরু হচ্ছে সিটি আইটি মেগা ফেয়ার

টেকভিশন২৪ ডেস্ক: সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে।...

স্লিম ও স্টাইলিশ ডিভাইসের গুরুত্ব বাড়ছে

টেকভিশন২৪ ডেস্ক: ছাদে আড্ডা, ক্লাসের ফাঁকে স্টাডি সেশন, ক্যাম্পাস...

সর্বশেষ

রাজধানীতে ৬ দিনের প্রযুক্তিপণ্যের মেলা ৮ ডিসেম্বর থেকে

টেকভিশন২৪ ডেস্ক: সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে...

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি অর্থায়নে নির্মিত সফটওয়্যারকে “জাতীয় সম্পদ” হিসেবে...

পূবালী ব্যাংক হয়ে প্রিয়জনের বিকাশ-এ ৫০ লাখ বারেরও বেশি রেমিটেন্স

টেকভিশন২৪ ডেস্ক: দশ মাসেরও কম সময়ের মধ্যে পূবালী ব্যাংক...

ভাইব্রেন্ট এখন মিরপুর-১ নিউ মার্কেটে

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের চাহিদা পূরণ এবং ব্যবসা প্রসারের অংশ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img