রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৮:১০ অপরাহ্ণ
25 C
Dhaka

সিঙ্গাপুরে শেষ হল ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের আন্তর্জাতিক ফাইনাল

টেকভিশন২৪ ডেস্ক: শেষ হল সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২২তম ওয়াল্ড রোবট অলিম্পিয়াড (WRO) ফাইনাল ২০২৫। এতে অংশ নিয়েছে বিশ্বের প্রায় ৯৫টি দেশের ৫৯৫টি দল। বাংলাদেশ থেকে অংশ নিয়েছে ৯টি দলের ২৩ জন প্রতিনিধি। গত ২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর সিঙ্গাপুরের মেরিনা বের স্যান্ড এক্সপো-তে রোবটিক্স ও প্রযুক্তির এই বৈশ্বিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান-প্রযুক্তির এই বিশ্বমঞ্চে বাংলাদেশ মোট চারটি ক্যাটাগরিতে ফিউচার ইঞ্জিনিয়ার্স (Future Engineers), ফিউচার ইনোভেটরস (Future Innovators), রোবোস্পোর্টস (RoboSports) এবং রোবোমিশন (RoboMission) প্রতিদ্বন্দ্বিতা করেছে।

- Advertisement -

ফলাফলে দেখা যায়, ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে বিশ্বের ৬৫টি দলের মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে বাংলাদেশের টিম লেজি গো ও ২৯তম স্থান অর্জন করেছে ইকো ড্রিফট । ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির সিনিয়র গ্রুপে বিশ্বের ৭৩টি দলের মধ্যে ৯ম স্থান অর্জন করেছে সোরাল্যাবস ও ১৩ তম স্থান অর্জন করেছে টিম ইনক্রেভো। ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির জুনিয়র গ্রুপে ৬০টি দলের মধ্যে ৯ম স্থান অর্জন করেছে সাইবার স্কোয়াড। রোবোস্পোর্টস ক্যাটাগরিতে ৫৬টি দলের মধ্যে বাংলাদেশের দল ফিউশনবোটিক্স গ্রুপ পর্বে ৪র্থ স্থান অর্জন করে। রোবোমিশন ক্যাটাগরির সিনিয়র গ্রুপের ৯৮টি দলের মধ্যে টিম এক্স-ফ্যানাটিক ৭৭ তম, জুনিয়র গ্রুপের ১১৩টি দলের মধ্যে নেক্সোরা ৯৯তম ও এলিমেন্টারি গ্রুপের ৯৮টি দলের মধ্যে ডমিনাস ৯৪তম স্থান অর্জন করেছে।

এবারে বাংলাদেশের হয়ে অংশ নেয়া সদস্যরা হলো, ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরির টিম লেইজিগো (Team LazyGo) এর দলনেতা আবু নাফিস মোহাম্মদ নূর রোহান (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), সদস্য রাকিবুল ইসলাম রাকিব (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ) ও ইকবাল সামিন পৃথুল (বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস)। একই ক্যাটাগরির আরেক দল ইকো ড্রিফট (Echo Drift) এর দলনেতা নুরুল ইসলাম (ইউনিভার্সিটি অফ স্কলার্স), সদস্য মোঃ সালেহ সাদিক তানিম (রাজশাহী বিশ্ববিদ্যালয়) ও মাজেদুল ইসলাম নাইম (লিডিং ইউনিভার্সিটি)।


ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির জুনিয়র গ্রুপে ছিল (সাইবার স্কোয়াড – Cyber Squad) এর কোচ তায়েফ মাহমুদ উদয় (ইউনিভার্সিটি অফ স্কলার্স), দলনেতা আফিয়া হুমায়রা (বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ) ও সদস্য হুমায়রা আফিয়া (ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল)। সিনিয়র গ্রুপে (টিম ইনক্রেভো – Team Increvo) এর দলনেতা নাফিস ইশতিয়াক তৌফিক অন্তু, সদস্য মোঃ আব্দুল্লাহ আল মিজান ও মোঃ সাজ্জাদ আল ফুয়াদ (এরা সকলেই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের শিক্ষার্থী)। একই ক্যাটাগরির সিনিয়র গ্রুপের আরেক দল (সোরাল্যাবস – SORALABS) এর কোচ সুদীপ্ত মন্ডল (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – রুয়েট), দলনেতা ফাতিন আল হাবিব নাফিস (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল) ও সদস্য ফাতেমা হারুন (হলি ক্রস কলেজ)।

রোবোস্পোর্টস ক্যাটাগরি ছিল ফিউশনবোটিক্স (FusionBotics)। এর দলনেতা ছিল মেহতাজ উদ্দিন আহমেদ (বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ) ও সদস্য মুয়াজ ইবনে বাশার (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ)।

রোবোমিশন ক্যাটাগরির সিনিয়র গ্রুপে (টিম এক্স-ফ্যানাটিক – Team X-Fanatic) এর দলনেতা মাহির তাজওয়ার চৌধুরী (মির্জাপুর ক্যাডেট কলেজ), সদস্য আমিন আনোয়ার আইমান (ঝিনাইদহ ক্যাডেট কলেজ) ও মুয়াম্মার দাইয়ান অরিত্র (রাজউকউত্তরা মডেল কলেজ)। জুনিয়র গ্রুপে (নেক্সোরা – Nexora): দলনেতা আফিফা জাফরীন, সদস্য ইশরাত জাহান মীম ও মরিয়ম হোসেন ন্যান্সি (সকলেই রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষার্থী)। এলিমেন্টারি গ্রুপে (ডমিনাস – Dominus): দলনেতা রুওয়াইজা আমিরা সুলতান (প্লেপেন) ও ইউসুফ আব্দুল্লাহ বিন আলম (লাইটহাউস ইন্টারন্যাশনাল স্কুল)।

এর আগে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে বাংলাদেশ দল গঠনের জন্য এই অলিম্পিয়াডের আঞ্চলিক ও জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে নির্বাচিত নয়টি দলের ২৩ জন তরুণ সদস্যকে আন্তর্জাতিক ফাইনালের জন্য প্রায় এক মাস প্রস্তুতি ক্যাম্প করানো হয়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BDOSN) কর্তৃক আয়োজিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ (WROBd) থেকে নির্বাচিত দল ২০২০ সাল থেকে WRO ফাইনালে অংশগ্রহণ করে আসছে। এবছরের পুরো আয়োজনের সহযোগী হিসেবে ছিল ক্রিয়েটিভ আইটি এবং ব্রেইন স্টেশন ২৩।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

আর্থ অবজারভেশন প্রযুক্তির দক্ষতা গড়ে তুলতে থ্যালেস আলেনিয়ার সাথে বাংলাদেশের এমওইউ সই

টেকভিশন২৪ ডেস্ক: আর্থ অবজারভেশন প্রযুক্তিতে বাংলাদেশের দক্ষতা গড়ে তুলতে...

সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫ উদ্বোধন; চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে গতকাল সোমবার (৮...

সর্বশেষ

আপগ্রেডেড অরিজিন ওএস ৬ নিয়ে বাজারে ভিভো এক্স৩০০ প্রো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের ব্যবহার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে...

টেক অব ইস্তাম্বুলে বাক্কো প্রতিনিধিদল

টেকভিশন২৪ ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুল এক্সপো সেন্টারে ১০–১১ ডিসেম্বর ২০২৫...

ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতায়ন করছে গ্রামীণফোন একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে সাফল্যের...

নোয়াখালীর মাইজদিতে সিম্ফনি মোবাইলের ৭০তম কাস্টমার কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় মোবাইলফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইল গ্রাহকসেবাকে আরও...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img