রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১:০৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka

শুধু প্রযুক্তি নয়, একসাথে এগিয়ে চলার গল্প বলল ‘ব্রাদার পার্টনার ডে ২০২৫’

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ব্রান্ড পিএলসি এবং ব্রাদার গালফ কর্পোরেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো “ব্রাদার পার্টনার ডে ২০২৫”। গত ২৪ জুন তারিখে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনটি ছিল ব্রাদার ব্র্যান্ডের সফল যাত্রা, অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা উদযাপনের এক বিশেষ উপলক্ষ।

- Advertisement -

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্রধান বক্তা ব্রাদার গালফ-এর সেলস ডিরেক্টর আমিত আলী। তিনি ব্রাদার-এর কৌশলগত পরিকল্পনা, এর বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও, বাংলাদেশের বাজারে তাদের অবস্থান ও ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরেন পাশাপাশি কারিগরি দিক ও ব্যবহারিক উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এটি ছিল অতিথিদের মাঝে প্রাণবন্ত ও ইন্টার‍্যাক্টিভ মুহূর্ত।

পরবর্তীতে বক্তব্য রাখেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব জসীম উদ্দীন খোন্দকার এবং চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ। বক্তারা বলেন, ব্রাদার-এর সঙ্গে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ১৯ বছরের সফল পার্টনারশিপ পারস্পরিক আস্থা, দক্ষতা ও উদ্ভাবনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, ব্রাদার-এর অত্যাধুনিক প্রযুক্তি, গ্রাহককেন্দ্রিক পণ্য উন্নয়ন এবং উদ্ভাবনী শক্তি আগামী দিনগুলোতে আরও উন্নত সমাধান ও বাজারে নেতৃত্ব এনে দেবে। এই ভিশন বাস্তবায়নে গ্লোবাল ব্র্যান্ড ও ব্রাদার যৌথভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।

এরপর আয়োজন করা হয় “পার্টনার রিকগনিশন” সেশন, যেখানে ব্রাদার-এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত চ্যানেল পার্টনারদের অবদানকে সম্মান জানানো হয়। নির্বাচিত পার্টনারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় তাঁদের নিরলস পরিশ্রম, প্রতিশ্রুতি ও পার্টনারশিপে অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ।

আয়োজনের শেষ পর্বে ব্রাদার ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র পক্ষ থেকে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা ডিনার আয়োজন করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

৮ ডিসেম্বর শুরু হচ্ছে সিটি আইটি মেগা ফেয়ার

টেকভিশন২৪ ডেস্ক: সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে।...

স্লিম ও স্টাইলিশ ডিভাইসের গুরুত্ব বাড়ছে

টেকভিশন২৪ ডেস্ক: ছাদে আড্ডা, ক্লাসের ফাঁকে স্টাডি সেশন, ক্যাম্পাস...

সর্বশেষ

রাজধানীতে ৬ দিনের প্রযুক্তিপণ্যের মেলা ৮ ডিসেম্বর থেকে

টেকভিশন২৪ ডেস্ক: সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে...

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি অর্থায়নে নির্মিত সফটওয়্যারকে “জাতীয় সম্পদ” হিসেবে...

পূবালী ব্যাংক হয়ে প্রিয়জনের বিকাশ-এ ৫০ লাখ বারেরও বেশি রেমিটেন্স

টেকভিশন২৪ ডেস্ক: দশ মাসেরও কম সময়ের মধ্যে পূবালী ব্যাংক...

ভাইব্রেন্ট এখন মিরপুর-১ নিউ মার্কেটে

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের চাহিদা পূরণ এবং ব্যবসা প্রসারের অংশ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img