রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
25 C
Dhaka

মিডল্যান্ড ব্যাংকে ইউনিসফটের DLOS সফটওয়্যার চালু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক লিমিটেড-এ আনুষ্ঠানিকভাবে চালু হলো ডিজিটাল লোন অরিজিনেশন সলিউশন (DLOS) সফটওয়্যার। এই অত্যাধুনিক প্রযুক্তি সেবা প্রদান করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিসফট সিস্টেমস লিমিটেড। ১২ নভেম্বর ২০২৫ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয় এন.বি. টাওয়ার, গুলশান নর্থ অ্যাভিনিউ, গুলশান-২, ঢাকা-তে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের কার্যক্রমের সূচনা করা হয়।

- Advertisement -

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান-উজ-জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, সিনিয়র ইভিপি ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান, সিনিয়র ইভিপি- আন্তর্জাতিক ও এনআরবি বিভাগের প্রধান খোন্দকার তৌফিক হোসেন, ইভিপি ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান মোঃ রাশেদ আকতার। অন্যদিকে, ইউনিসফট সিস্টেমস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আবু হেনা মুহাম্মদ মুস্তফা জামান। অনুষ্ঠানে বক্তারা বলেন, মিডল্যান্ড ব্যাংক সবসময়ই গ্রাহকসেবার মান উন্নয়ন এবং ডিজিটাল ব্যাংকিং প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে। নতুন এই DLOS সফটওয়্যার ব্যাংকের ঋণ প্রক্রিয়াকে আরও দ্রুত, দক্ষ ও স্বচ্ছ করে তুলবে।

ইউনিসফট সিস্টেমস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, “মিডল্যান্ড ব্যাংকের মতো একটি আধুনিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল সল্যুশন ব্যবহারের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি।”

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

আর্থ অবজারভেশন প্রযুক্তির দক্ষতা গড়ে তুলতে থ্যালেস আলেনিয়ার সাথে বাংলাদেশের এমওইউ সই

টেকভিশন২৪ ডেস্ক: আর্থ অবজারভেশন প্রযুক্তিতে বাংলাদেশের দক্ষতা গড়ে তুলতে...

সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫ উদ্বোধন; চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে গতকাল সোমবার (৮...

সর্বশেষ

আপগ্রেডেড অরিজিন ওএস ৬ নিয়ে বাজারে ভিভো এক্স৩০০ প্রো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের ব্যবহার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে...

টেক অব ইস্তাম্বুলে বাক্কো প্রতিনিধিদল

টেকভিশন২৪ ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুল এক্সপো সেন্টারে ১০–১১ ডিসেম্বর ২০২৫...

ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতায়ন করছে গ্রামীণফোন একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে সাফল্যের...

নোয়াখালীর মাইজদিতে সিম্ফনি মোবাইলের ৭০তম কাস্টমার কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় মোবাইলফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইল গ্রাহকসেবাকে আরও...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img