বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
20 C
Dhaka

দেশের প্রযুক্তি বাজারে এলো ফিলিপসের সর্বাধুনিক মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ববিখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড ফিলিপস-এর নতুন মডেলের (ইভনিয়া গেইমিং, বিজনেস সিরিজ, ক্রিয়েটর সিরিজ, স্মুথ টাচস্ক্রীন) মনিটর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বাজারজাত করেছে দেশের অন্যতম প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল ব্রান্ড পিএলসি। গেমার, প্রফেশনাল এবং বিজনেস ব্যবহারকারীদের জন্য উপযোগী এই মনিটরগুলোতে রয়েছে উন্নত ডিসপ্লে প্রযুক্তি, উচ্চ রিফ্রেশ রেট, দ্রুত রেসপন্স টাইম এবং আধুনিক কানেক্টিভিটি সুবিধা।

নতুন এই মনিটরগুলোর মধ্যে রয়েছে কিউডিওলিড, আইপিএস এবং ভিএ প্যানেলযুক্ত ডিসপ্লে, যা ২কে কিউএইচডি ও ৪কে আলট্রা এইচডি রেজুলেশন সাপোর্ট করে। ৩৬০হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট, ০.০৫ মিলি সেকেন্ড পর্যন্ত রেসপন্স টাইম, এএমডি ফ্রি-সিঙ্ক প্রিমিয়াম প্রো, এনভিডিয়া জি-সিঙ্ক কম্প্যাটিবিলিটি, এইচডিআর ১০ ও এইচডিআর ৪০০ প্রযুক্তি, ট্রু ১০-বিট কালার, ΔE < ২ ক্যালিব্রেশন এবং এআই অ্যামবিগ্লো যা স্বয়ংক্রিয়ভাবে আলোকে পরিবেশ ও কনটেন্ট অনুযায়ী সমন্বয় করার মতো ফিচার গেমারদের জন্য নতুন মাত্রার অভিজ্ঞতা নিশ্চিত করবে।

অফিস ও মাল্টিটাস্কিং ব্যবহারের জন্য মনিটরগুলোতে রয়েছে থান্ডারবোল্ট ৪ ও ইউএসবি-সি পোর্ট, আরজে৪৫ ল্যান, স্মার্ট কেভিএম সুইচ, ৫ মেগাপিক্সেল পপ-আপ ওয়েবক্যাম (অটো ফ্রেমিং ও নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোনসহ), ইনবিল্ট স্পিকার এবং বিভিন্ন অবস্থায় ব্যবহারের সুবিধার্থে স্মার্টআর্গো বেজ ও ভ্যারিয়েবল স্ট্যান্ড।

এছাড়া ১০ -পয়েন্ট টাচ স্ক্রিন, ৭এইচ হার্ডনেস, ডিসপ্লেপোর্ট, এইচডিএমআই, ভিডি-জি-এ, ডিভি-আই-ডি ও ইউএসবি ৩.২ সহ পূর্ণ সংযোগ সুবিধা থাকায় মনিটরগুলো ইন্টারঅ্যাকটিভ এবং কাস্টমার সার্ভিস ব্যবহারের জন্যও উপযোগী।

- Advertisement -

প্রতিটি মনিটরের সাথেই থাকছে ৩ বছরের ওয়ারেন্টি এবং উন্নত গ্রাহক সেবা।

গ্লোবাল ব্রান্ড পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য করেছেন, “ফিলিপসের এই মনিটরগুলো বাংলাদেশের প্রযুক্তি প্রেমীদের জন্য এক নতুন বিপ্লব আনবে। আমাদের উদ্দেশ্য হল, আন্তর্জাতিক মানের পণ্য ও প্রযুক্তি দেশের বাজারে সহজলভ্য করা।”

দেশের সকল অনুমোদিত রিটেইল আউটলেট, অনলাইন প্ল্যাটফর্ম এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর নিজস্ব ওয়েবসাইটেও ফিলিপসের নতুন মনিটরগুলো এখন পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশজুড়ে বাংলালিংকের ওয়াই-ফাই কলিং চালু

টেকভিশন২৪ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিও ওয়াই-ফাই)...

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান...

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও...

সর্বশেষ

স্যাটেলাইট কল ও মেসেজিং প্রযুক্তি আনছে ইনফিনিক্স

বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স সিইএস ২০২৬-এ তাদের সর্বশেষ মোবাইল...

স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে...

২৮ জানুয়ারি থেকে শুরু ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক...

জাতীয় ডাটা সেন্টারে জিপিইউ ক্লাউড ও পিএএএস চালু

টেকভিশন২৪ ডেস্ক: বিডিসেট প্রকল্পের আওতায় দীর্ঘদিন অব্যবহৃত উন্নত গ্রাফিক্স...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img